www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাঙা রোদ্দুরের দেওয়াল

ভাঙা রোদ্দুরের পাশে একটা শক্ত দেওয়াল
সুদূর জেগে থাকা কিছু শেকড় বাকড়
যন্ত্রণা তত্ত্বে বিদেহী এঁকে চলেছে

নিস্তব্ধ ভেতর কোলাহলে
বাতাস কানাকানি ক্রমাগত অবস্থানে ঝুঁকে পড়ছে
বুকফাটা পাথর আশ্বাসে
পুরোন কথার মুখ
গাছের কোটরে বাসা বেঁধে চুপচাপ বসে আছে

ছড়ানো ছিটানো ইস্তস্তত
না লাগা কাজের শুধুই অবয়ব
যানের বাহন খোঁজা আরাধ্যে
অসমাপ্ত পাণ্ডুলিপি
আমাদেরই কোন না কোন পূর্ব কথামৃত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগলো।
  • খুব সুন্দর
 
Quantcast