www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিবর্তন নিয়ে

যত ঘটনা ঘটিয়েছিলে সেসব লিখে লিখেই হয়ত
একটা জীবন পেরিয়ে যেত।
আমি জানি, তোমার চোখ
সহজে খুঁজে পায়নি সুপ্ত আগ্নেয়গিরি
যে ভালোবাসে শুধু ভালোবাসে--।
যে কারনেই হোক, সেই তোমাকে নিয়ে
আজও লেখা হলো না কোনও।

যখন এখানে আসতে বা আমি যেতাম স্বপ্ন বুনতে
(যদিও লোকে অন্য কিছু ভাবত)
খুব কাছ-থেকে একদিন বলেছিলে,
'যারা কবি তাদেরকে পাগলা কুকুরে কামড়েছে'।
রাগ করিনি, তারপর বেশ কয়েকবার
তুমিও কামড়েছিলে আমাকে। আশাকরি ভুল বুঝবে না, এবার বলো,
আমার কবি হতে আর কতো বাকি আছে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast