www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লিখছি

বলার রাস্তা বন্ধ তাই লিখছি--

তোমার চাওয়া আমার চাকরি এক নয়
তোমার আশঙ্কা আর আমার যা-কিছু
সব ঠিকঠাক মিলে গেছে, কোন ফাঁক নেই।

কোনদিন তোমার মুখে উজ্জ্বল ছিল
লিপস্টিক ছোঁয়ানো ঠোঁট, তুমি নও।

হয়ত লুকিয়ে যাচ্ছ তুমি একটু একটু
নন্দিত সেই নন্দনে নতুন গহন অরণ‍্যে,
আমার হাতে উঠে এসেছে শামুক
কোঁকড়ায় আর ভেজা লাইন টানে।

ভাবছি এবার পা গলাবো কবিপাড়ায়
এখন মাপ নিচ্ছি অন্য জুতোর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast