www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কে আসে

কে আসে হেসে হেসে
ফুল তুলতে ফুল বাগানে
রক্ত জবা লুটায় ঘাসে
ক্লান্ত দুপুর এই ফাগুনে
সকাল সাঁঝে হৃদয় মাঝে
আহা কি সুখ বাজে
কে এলো দ্বার খুলে
খোলা চুলে ঢেউ তুলে
বহে দক্ষিণ হিমেল হাওয়া
নয়ন মেলে তোমায় চাওয়া।

নয়ন হতে আলোক রাশি
মেঘের ভেলা হারায় ভাসি
ভিড়ায় কূলে ব্যকুল সাজি
বাঁধন হারা খেয়া মাঝি
তারি সুবাস শিরায় বিলি
ভ্রমর নেচে ছোটে মালী
দুটি ফুলে গাঁথল মালা
ভরিয়ে দিল শূন্য ডালা
সেই ভ্রমরের সুর লয়ে
দূর পানে রইগো চেয়ে
গোলাপ কাঁটা বিধল বুকে
তুলতে গিয়ে মরি সুখে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast