www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ক্ষমা চাই

তোমার আলো যখন ওগো
আমার মাঝে ফোটে
তোমার নাম প্রাত সাঁঝে
জপি ভেজা ঠোঁটে
গুনগুনিয়ে ডাকলে সে নাম
মধুর মত লাগে
মরা দেহে অঝোর ধারায়
ফুলের বাগান জাগে।

কত খেলা তোমায় ঘিরে
কত নয়ন জল
শূন্য মনে পূর্ণ করে
দাও গো আমায় বল
দূর কর আঁধার লীলা
জাগাও প্রাণ সুন্দর
ডাকলে যেন পাই গো তোমায়
সত্যে ভরুক অন্দর।

জীবন খেলা সাঙ্গ হলে
ভিড়ব কবর ঘাটে
ক্ষমা চাই আকুল হয়ে
তোমার পায়ে লুটে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast