www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডুবালে আমায় প্রেমের ঋণে

ছিঁড়ল যখন প্রেমের বোটা
দুষলে আমায় দিলে খোঁটা
জানি না সত্য কে সে?
রাত মরিলে দিনই হাসে।

দুর্গ ভেঙে আনলে খরা
চোখ ভিজিয়ে মনে জরা
নতুন দিনে নিলে চিনে
ডুবালে আমায় প্রেমের ঋণে।

ভাঙলে আমার শখের বীণা
কণ্ঠে গান গাইলে না
পায়ের নূপুর রইল পড়ে
গানের খাতা উড়ল ঝড়ে
স্মৃতির হাঁট রইল বোনা
ফিরে আর চাইলে না।

বিদায় বেলা চাইবে তুমি
বুঝবে তখন কত দামি
পথের ধারে রইবে একা
ঝড় হয়ে দেব দেখা
শুনব না আর সেদিন মানা
শুধব আমি সকল দেনা
আমায় তুমি পাবে না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast