www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয় আসন পেতে রাখি

হৃদয় আসন পেতে রাখি
শীতল নয়নে তারে দেখি
সকাল সাঁঝে পাহারায় রক্ষি
সে যে গো চপলা লক্ষ্মী।

চারি দেয়ালে আপন খেয়ালে
শিশির ভরা জাদুর পেয়ালে
খেলে কত রঙের খেলা
স্মরিতে ধরিতে কেটে যায় বেলা।

উড়ু স্বভাবে নহে থিতু
ঝাঁপিয়া ধরে গোপনে ভীতু
হাসির মাঝে নীরব সংহার
চোখের ভাঁজে স্বপ্নের ঝংকার।

ভাষাতো নয় যেন পুষ্প চন্দন
কাঞ্চন বনে শৈশবের বন্ধন
নীদ হারা শীতল স্পর্শ
চলিতেছে ভাবনায় দিন বর্ষ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast