www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চন্দ্রিমা

মধ্য রাতে বেলির সুবাস
জ্বলে মরে ধরণী প্রবাস
পরীর ডানা আসে মেলে
ঘুমায় এসে সবুজ কোলে
আঁধার এলে আঁতকে ওঠে
হাসির ঝর্ণা শুভ্র ঠোঁটে
ময়ূর পঙ্খী বিষম খেলে
ডানা ভাসায় মেঘের তলে।

পোড়া বাঁশির মোহ ঘ্রাণ
চাতক নাচে, জাগে প্রাণ
ফাঁপা ঢোলে কাঁপা সুর
দূর নাহি অত দূর
সে এলে ফোটে ফুল
পিড়ি বিছায় নদের কূল
ঝিলিমিলি আকরে বাঁধাগো প্রণয়ী
নয়ন ডাগরে সদাগো বিনয়ী।

চুপিলে আড়ালে হৃদয় রিক্ত
বদন দেখিলে নাচেগো চিত্ত
সে আমার ভৌতিক দানবী
নহে নহে সরলা মানবী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast