www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অহংকার

উত্থান হল জন্ম ধাপে
ছাড়বে ভবে নিষ্ঠুর মাপে
বিন্দু কণা পিছু ধায়
করোনা বরণ জীবনের হেলায়।

উকি দেবে কলুষিত ভাঁজে
প্রলুব্ধ হওনা অবিচার কাজে
অচেতনে কভু, মেলাও বুক
গ্রাস করবে কুসুমিতা সুখ।

হিংসা খনি করবে শাসন
দাস হবে তার ধূলার বাসন
দুঃখ অনল, ব্যর্থ দিগর
পাবে নাকো স্বর্ণ শিখর।

আগামী মিশে যাবে কালোয়
ফিরবেনা নতুনের স্বপ্ন আলোয়
পুরনা জীবন অহংকার খাপে
পতন বার্তা শুভ্র ললাটে জপে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast