www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অধবেলা করি খেলা অধবেলা একা

অধবেলা করি খেলা অধবেলা একা
ভাবুক মনে হৃদয় কোনে
তুমি কে গো সখা?
ভাসো ভাসো সুখে হাসো
বাঁধন দিয়ে বেঁধে নিয়ে
দাঁড় বেয়ে কূলে আসো।

রেখো ধরে স্মরন করে
কাঁপা বুকে লাজুক চোখে
চন্দ্র রাতের ঘুম আদরে
খোল দ্বার বাঁধো হার
শীতল হাওয়া কাছে পাওয়া
বরণ কর সাদরে
বাঁধরে বাঁধরে বাঁধরে
নবীন রবি, মনোহর ছবি
আজি উল্লাসে মাতরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast