www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জোনাক জ্বলে আঁধার চিরে

জোনাক জ্বলে আঁধার চিরে
ব্যাথার মুকুল পড়ছে ঝরে
রইল পড়ে জগত সংসার
চোখের জলে ডুবল অহংকার।

ভেঙে গেল মিথ্যে স্বপন
ক্ষুদ্র সৃষ্টি হল গোপন
কচি পাতায়, হলুদে ভরে
ব্যাথার মুকুল পড়ছে ঝরে।

মরণ জ্বালা ধরার মাঝে
ছাড়তে হবে বেহাগ সাঁজে
বশ মেনে প্রভুর দ্বারে
পাপের আয়না বিনাশ করে।

ফুলের মালা গেঁথে এনে
পরাও গলে বস্ত্রহীনে
ছলছল ভরা নয়ন দুটি
যাবার কালে দাওগো ছুটি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast