www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভিনদেশী

এসো হে ভিনদেশী পরবাসী
দিবসে হরষে ভাসি ভাসি
নানা রূপে চুপে চুপে
সঁপে ডুবে জল তরঙ্গে
এই বঙ্গে ষড় রঙ্গে
সন্ধ্যার ধূপে আঁধার কূপে
নৃত্যের ছন্দে মালতীর গন্ধে
উদাসী উদাসী মনেরও দ্বন্দ্বে।

গায়ে মাখিও সোনারও পলি
খোট ফুল শ্যামা মালী
ঝি ঝি ব্যাকুলও সুরে
আর রইওনা রইওনা দূরে
পাহাড়ের অবিরল ঝর্নার সাথে
আসিও ঘাটে শরতও প্রাতে
বাঁধিব ঘর বিজানো চরে
পাখি হয়ে প্রিয় আসিও উড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast