www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শেষ চিঠি

কর্মে নাহি মন ডোবে
হাত লাগে আজ
সেথায় ছুটি হেথায় ছুটি
চিঠি করে ভাঁজ
অশ্রু ভরা নয়ন তারি
শ্রাবণ ভরা মেঘ
শেষ সীমানায় অস্ত রবি
অশ্ব হাঁকায় দেব।

ঊষা হাসে নিশি হাসে
ভাসে ব্যাকুল তাঁরা
আজ বুঝি সময় হল
স্বপ্নে দিলে সাড়া
মান বুঝি ঘুচল আজ
রসের চিঠি দেখে
অমন করে গানের মালায়
সজল নয়ন এঁকে।

ভাঙা দেয়াল কান পাতে
শুনবে কখন সুর
শেষ বিকেলে শেষ চিঠি
প্রাণ জাগায় জাদুর কাঠি
স্মৃতির পাখায় উড়াল দিয়ে
ঘুচবে সকল দূর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়সাল রহমান ২১/০২/২০১৮
    খুব সুন্দর
  • ভালোলাগা,ধন্যবাদ প্রিয় কবি...
  • দারুণ লিখেছেন।
  • Rabia Onti ১৯/০২/২০১৮
    অসাধায়ারন
    • Rabia Onti ১৯/০২/২০১৮
      ক্ষমা করবেন বানান টা ভুল দিয়েছি
    • Rabia Onti ১৯/০২/২০১৮
      অসাধারণ
  • মাসুদ শান ১৯/০২/২০১৮
    অসাধারণ মুগ্ধতা
  • ভালো।
 
Quantcast