www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এসো হে প্রিয়ে

এসো হে প্রিয়ে ছেয়ে পড়া নিদে
নিশিতে ললাটে চন্দ্র টিকা বিঁধে
ছলনায় ডাকিছে শূন্য এ পাশ
ঢেউয়ে ঘ্রাণ ভাসিছে তোমারও শ্বাস।

ভরা ডুবি মেঘে মনোহর তাঁরা
হৃদয়ের মনিকায় তারি পাব সাড়া
দুটি গ্রহ একি পথে দুসর
বালিকার কোলাহলে বসবে আসর।

ভাবনায় ভরা তোমার চাতক আঁখি
গৃহ কোনে ছায়ার নৃত্য দেখি
নিশীথের আলো ডানা মেলা পরী
বাঁধন মালা দু হাতে ভরি।

রাগিণী রাগলে বদনে প্রবাহ রাঙা
গৃহ ভরেছে শোভায় মন চাঙ্গা
সজনী সজলে রবে কি সজাগ?
নেবে না আজি হরষ বিষের ভাগ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার কথার গাঁথুনী ।
    মনে মনে প্রেমের বাঁধনী ।
  • ভালোলাগা,ধন্যবাদ প্রিয় কবি...
  • আবু সাইদ লিপু ১৮/০২/২০১৮
    ছন্দের দারুন মিল
  • মো : আবুল হোসেন ১৭/০২/২০১৮
    ভালোলাগা।
  • বাহ।কি মধুর প্রেম
  • Wow!
 
Quantcast