www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনুপমা

মিলন বেলা করলে হেলা
শ্বাসে কাঁপে নোলক বালা
যা পেয়েছি ভাগে আমার
দিলাম সবি চরণে তোমার।

নিলে সবি কি রবে
পাওয়ার পর শান্ত হবে
ভাবুক মনে নাহি বোধ
রিক্ত হাতে করলে শোধ।

রাখ দ্বারে রাখ পিছে
স্বপন আমার হল মিছে
সাথী নাহি ভাবলে আমায়
তাড়াও আমায় চেয়ে ক্ষমায়।

ডাকল দেয়া ঘন ঘন
তীরে তরী নাহি কোন
রশি বেঁধে নিলে সীমা
বিবাগী বানাও ওহে অনুপমা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবু সাইদ লিপু ১৫/০২/২০১৮
    পিছে না রেখে সামনে রাখুক।
  • ভাল লাগল
  • ভাল লাগার মত কবিতা
  • বেশ সুন্দর অনুপমা !!!
    ধন্যবাদ প্রিয় ফাহাদ আলী ।
  • ভালো লাগলো,ধন্যবাদ কবি।
  • ইবনে মিজান ১১/০২/২০১৮
    প্রিয় তালিকায় রেখে দিলাম কবি ও তার কবিতাকে।
    • মোঃ ফাহাদ আলী ২১/০২/২০১৮
      আপনার প্রিয় তালিকায় থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি প্রিয় কবি ভালো থাকুন সবসময়।
  • সুন্দর উপস্থাপন
 
Quantcast