www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লাবণ্যময়ী

নদের ডিঙায় তার বসতি
বটের তলে মাদুর পাতি
মনের ঘুড়ি উড়াই সুরে
গলা যখন আসে ধরে
গাইব একা সমর গীতি
শালিক ডানায় বুনে প্রীতি।

বণিক তরী আসে ভরি
মেঘের পাল ঊর্ধ্বে ধরি
আকাশ রং চুয়ে চুয়ে
সরষে ফুলের ঢেউ ক্ষয়ে
ওহে আদুরী ওহে মাধুরী
হৃদয় জুড়ে বাঁজাও চুরি।

সুতার পাকে মাতাল ঘুড়ি
মত্ত সন্ধ্যায় আসব উড়ি
সারস পাখির উষ্ণ ঠোঁটে
ছলাৎ ছলাৎ নায়ের বোটে
হৃদয় জুড়ে বাঁজাও চুরি
বন্দিশালায় ওড়াও লাল শাড়ি।

পাগল ক্ষ্যাপার হবে দণ্ড
চিলের হানায় মরণ কাণ্ড
মুকুল ভরা সুরের ডালি
ঢোলের তালে চন্দ্র দলি
তোমার কোলে ঐশ্বর্যের শাল
স্বপ্নখানি সবুজ থাক চিরকাল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ তো!
  • সুন্দর,ভালোবাসা রইল প্রিয় কবি।
  • মো : আবুল হোসেন ১০/০২/২০১৮
    চমৎকার!
  • সুন্দর! এগিয়ে যান প্রিয় কবি।
  • Abheek ০৯/০২/২০১৮



    খুব সুন্দর!
 
Quantcast