www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনুরাগ

বেলায় বেলায় বহে সময়
দূর অজানায় ডাক আমায়
অবসারে আদরে বাঁধনেতে বাঁধি
হারালে তাই ঝর্না হয়ে কাঁদি।

জাগ তবে চাঁদ মোহনায়
আড়ালে রাখ কোন ছলনায়
ঘোর হয়ে তাই মাতি
ওগো আঁচল হয়ে পাতি।

খেলায় খেলায় জাগে প্রাণ
শোনায় তোমায় আমার গান
নাহি রবে উড়াল দেবে
মিলন জানি কবে হবে?

ভাসে হাসে অচিন পুরে
থাকে আমার নয়ন জুড়ে
কোন সুতোয় তারে বাঁধি
ওগো কোন মায়ায় তারে সাধি?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো।
  • Tanju H ০৩/০২/২০১৮
    মুগ্ধতা রেখে গেলাম
  • আলম সারওয়ার ০২/০২/২০১৮
    অসাধারণ কবিতা প্রিয় কবি
  • ভালো লাগলো।
 
Quantcast