www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্মরণী

স্মরণী গো ওহে স্মরণী
বরিতে তোমায় ব্যাকুল ধরণী
শ্বাসে মাখা শীতল সুবাতাস
শিরায় মোড়া রক্তের উচ্ছ্বাস।

ছাড়তে রাজী সকল ঘর
আঁচল পেতে নেবে বর
আকাশ নীল যেথায় টুটে
চলছ ছুটে, ফুল খুটে।

ধুঁয়ার মত ছায়ার বেগে
ধ্বংস গিরির ধুলো মেখে
গোলাপ ভেজা রসের খেয়ালে
ঘোর কুয়াশায় শীতের পেয়ালে।

চলার ধ্বনি তার শুনি
বরিতে তোমায় ব্যাকুল ধরণী
বর্ণ চোরা রইলে চুপে
শ্যামল মেয়ে ঘাসের রুপে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ২৮/১২/২০১৭
    চমৎকার ...
  • এন আই পারভেজ ২৮/১২/২০১৭
    অপূর্ব।
 
Quantcast