www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সভ্যতাকে গড়তে যারা চায়

সভ্যতাকে গড়তে যারা চায়
===================@@@

হৃদ সঁপে এই সভ্যতাকে
গড়তে যারা চায়,
পায় কি তারা শুভ্র বসন
ঘর্ম ঝরা গায়!

সখ্য প্রীতির জ্যান্ত রণে
গামছা পেতে সঙ্গোপনে,
কর্তব্যতে সুখ যা খোঁজে
চামড়া ফাটা পায়।

কাড়তে কুঁড়ের আহাজারি
নিত্য রচে নিমের সারি,
প্রখর রোদে নিজকে মেপে
বাবলা গাছের ছায়।

বক্র ধারার মুছতে মুকুর
ব্যস্ত রাখে সকাল দুপুর,
শেষ বিকেলে মলম দিতে
গর্বে পোড়া ঘায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১০/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast