www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সোনা দাদীর স্বর্গ

===============//
সোনা দাদীর বসত বাড়ি
ছোট্ট বেড়ার ঘর,
চাল দু-খানি খড়ের ছানী
বাঁশের খুটায় ভর।

বৃষ্টি এলে গামলা পাতে
পড়তে মেঝেয় জল,
কাঁথার মাঝে লেপটি গুজে
রাখতে চোকির তল।

ঝড় আসলে বুকটি কাঁপে
উড়িয়ে নিবার ভয়,
বাঁশের খুঁটি জড়িয়ে ধরে
দুঃখ করার জয়।

সামলে রাখে হাঁস মুরগি
শোবার ঘরের কোনে,
ছাগল রেখে চোকির তলে
স্বস্তি বাড়ায় মনে।

বুঝ অবুঝে দিনটি কাটে
থাকতে মায়ায় মিশে,
ভক্তি গুণে শক্তি মনে
হয় না হারায় দিশে।

দিন পেরোতে বছর আসে
বৃষ্টি যেতেই ঝড়,
এমনি ভাবে কাল চলেছে
স্বর্গ সুখের ঘর।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast