www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয়ের ছায়া

হৃদয়ের ছায়া
====================@@@

নিগূঢ় মননে দেখি অপলকে চেয়ে
মায়ার বাঁধনে গড়া ভব সংসার,
পরহিতে কেউ চলে অকাতরে ধেয়ে
ছলে-বলে কেউ শুধু পেতে খুঁজে দ্বার।

জন্মে পথের ধারে অপরের হিতে
গরবে বৃক্ষ সাজে প্রকৃতির ছাতা,
কতো যে ক্লান্ত শ্বাস পথিকের হরে
তবু কেউ ভাঙে ডাল ছিঁড়ে কেউ পাতা।

প্রতিটি ভুবনে আছে এমন রতন
ঘামের প্রবাহে টানে সংসার ঘানি,
না পেয়েও বেলা শেষে একটু যতন
বিদায়ে ফেলে না তবু আফসোসে পানি।

তবুও নিশীথে সবে জ্যোৎস্নাতে খুশি,
দিবসে ক’জনা রাখে হৃদয়ে তা পুষি!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০২/২০২১

মন্তব্যসমূহ

  • সাখাওয়াত হোসেন ২১/০২/২০২১
    মনোমুগ্ধকর লেখনি ।
  • অতিব সুন্দর।
  • ফয়জুল মহী ২১/০২/২০২১
    অসাধারণ কাব্য
 
Quantcast