www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথের শিশু

পথের শিশু
বিধান চন্দ্র ধর

পথে ঘাটে রাস্তার মোড়ে
কত শিশু ঘুরে,
পিতা মাতা নাইকো তাদের
রেখে গেছেন দূরে।
কারো পিতা গেছে মরে
মায়ের পেটে রেখে,
কেউবা আবার করছে বিয়ে
মেহেদী হাত মেখে।
পিতা মরে অনাথ হয়ে
আধপেটা হয়ে রয়,
কেউবা আবার ক্ষিদের জ্বালায়
দুঃখেরই বোঝা বয়।
গায়ে বড় করছে শুধু
মায়ে গায়ে খেটে ,
তার পর হতে চলছে শুধু
পথে ঘাটে হেটে।
এই বয়সে থাকতো সদা
হাসি মাখা মুখে
পড়াশোনা করতো তারা
থাকতো অতি সুখে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast