www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আহবান

মুখ ঢেকে নাও কন্যা তুমি
নজর যেন না লাগে,
দেখলে তোমার অপরুপ রুপ
মনে যে দোলা লাগে।
দীঘল কালো চুল যে তোমার
আঁধার মরে যায় লাজে,
হাটলে তাহার দোল খায় কটি
অন্তরে যেন কি বাজে।
বাঁকা চোখে তাকায় যখন
হৃদয়ে লাগে দোলা,
চিরল দাঁতের দেখলে হাসি
হয়ে যাই আত্মভোলা।
হলুদ মাখা গায়ের বরণ
অপরুপ হলদে পাখি,
রাঙা ঠোটের পরশ নিতে
জরিয়ে উষ্ঠে মাখি।
হৃদয়ে ঢেউ খেললো আজি
জোয়ারে ভরা মনে,
যতন করে রাখবো তোমায়
আসিও তুমি কনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব খুব ভালো
  • বেশ রচিলেন কবি।
  • অভিজিৎ হালদার ১৯/০২/২০২২
    সুন্দর সৃজন
  • সুন্দর প্রকাশ।
  • শুভজিৎ বিশ্বাস ১৯/০২/২০২২
    বাহ্
  • ফয়জুল মহী ১৮/০২/২০২২
    Excellent written
 
Quantcast