www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শ্রাবণের রুপ

শ্রাবণের রুপ
বিধান


শ্রাবণেরই বারিধারা
অবিরাম ঐ ঝরছে,
রিমঝিম রিমঝিম বৃষ্টি যেন
সারাদিন পরছে।
সকাল থেকে হয়ে শুরু
দুপুর গেল চলে,
বিকেল গিয়ে সন্ধ্যা নামে
সারাবেলা ফেলে।
খালে বিলে জমছে পানি
ব্যাঙে করে খেলা,
ঐপানিতে বালকেরা
ভাসায় কলার ভেলা।
অনেক লোকে শখের বশে
মাথাল মাথায় দিয়ে,
মাছের আশায় বিলে আসে
জালটি সাথে নিয়ে।
গাঁয়ের মাঝি নৌকা খানি
সাজায় নতুন করে,
বর্ষাকালে আয় হয় তাহার
নায়ের দাড়ঁটি বেয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast