www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি ভালোবাসলে বলেই

তুমি ভালোবাসলে বলেই
আমার হাত তোমার হাত ধরতে পারল
আমার হাত আর একা থাকল না।

তুমি ভালোবাসলে বলেই
আমার মন আর একা থাকল না
দুটো মন একাকার হয়ে গেল।

তুমি ভালোবাসলে বলেই
আমার ঠোঁটের কোণে দুঃখের রেখা মুছে গেল
এখন শুধুই খুশি আর খুশি।

আমার চোখে এতদিন ছিল শুধু শূন্যতা
তুমি ভালোবাসলে বলেই
এখন সে চোখে দেখি শুধু তোমাকে।

এতদিন আমার বুক ফাঁকা ফাঁকা ছিল
তুমি ভালোবাসলে বলেই
আজ তোমার মাথা আমার বুকে।

এতদিন উদ্ভ্রান্তের মতো ঘুরছিলাম
তুমি ভালোবাসলে বলেই
আজ একটা যথার্থ ঠিকানা পেলাম —- তুমি।

এতদিন আমার দেহে প্রাণ থেকেও
না থাকার মতো ছিল
তুমি ভালোবাসলে বলেই —
সত্যি, তুমি অক্সিজেনের মতো,
আমাকে বাঁচালে!

তুমি ভালোবাসলে বলেই
মনে হলো এক ধাক্কায় বয়স যেন আঠারোয় নেমে গেল,
আহা, কী সেই অনুভূতি,
সত্যি তুমি জাদু জানো!

তুমি ভালোবাসলে বলেই
তোমার সাথে বাকি জীবন
কাটিয়ে দেবার ইচ্ছে হলো —-
সুখ-দুঃখের জীবন
কান্না-হাসির জীবন
ভালোবাসার জীবন
মধুময় স্বপ্ন দেখার জীবন
একে অপরের হাতে হাত রেখে এগিয়ে চলার জীবন।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭/২/২০২৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৩/২০২৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast