অশ্রুত
অচেনা এক মেঘের ভিড়ে আকাশ যখন ভারী,
আমি তখন তোমার দৃষ্টিসীমার প্রান্তে দিই পাড়ি।
চেনা পথের বাঁকে আজও ছায়ার মতো মিশে,
খুঁজে ফিরি পুরোনো সেই স্বপ্নগুলোর দিশে।
তোমার চোখে অন্য আকাশ, নতুন রঙের মেলা,
আমার ভাগে জুটল কেবল একলা থাকার খেলা।
সময় অনেক এগিয়ে গেছে, পাল্টে গেছে রীতি,
আমি আজও আঁকড়ে ধরি ফিকে হওয়া স্মৃতি।
তুমি হয়তো ভুলেছো শহর, ভুলেছো পথের নাম,
আমি চুকিয়ে চলেছি অবহেলাদের অযাচিত সব দাম।
যেখানে তোমার পথ শেষ হয়ে আকাশ ছুঁয়েছে দূরে,
সেখানে আমি সুর বাঁধি অচেনা এক রোদ্দুরে।
অস্তরাগের রঙে যখন দিনের আলো ম্লান,
বাতাসে ভাসে বিসর্জনের বিষণ্ণ এক গান।
আমি তখন ধ্রুবতারা, তোমার অলক্ষ্যে জ্বলি,
নিজের সাথেই নিজে আজ সবটুকু কথা বলি।
সমান্তরাল রেখার মতো চলছি পাশাপাশি,
কোথাও তো মিল নেই, তবু মিথ্যে ভালোবাসি।
মাঝখানে আজ দুস্তর এক বাস্তবতার নদী,
তুমি ওপারেই থেকো ভালো, আমি এপারে নিরবধি।
কভু মহাকালের কোন এক অমোঘ টানে,
পৌঁছাবে কি এই দীর্ঘশ্বাস তোমার বধির কানে?
যদি কখনো ভিড় কমে যায়, ফুরিয়ে আসে বেলা,
বুঝবে সেদিন, কে জিতেছে, আর কে হেরেছে খেলা।
নৈঃশব্দ্যের ভাষা দিয়েই সাজাই এখন ঘর,
আত্মা যখন অচেনা হয়, কে বা থাকে পর?
পূর্ণতা সে তো মরীচিকা এক, ম্লান হয়ে যায় শেষে,
কিছু গল্প বেঁচে থাকুক, অস্পৃশ্য ছায়ার বেশে।

মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ মধুমঙ্গল সিনহা ১৯/০২/২০২৬চমৎকার,শব্দচয়ন সুন্দর।
-
আব্দুর রহমান আনসারী ০৭/০১/২০২৬মনোমুগ্ধকর
-
তালাল উদ্দিন ০৩/০১/২০২৬কাব্যময়।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/০১/২০২৬বেশ