নৈঃশব্দের প্রতিধ্বনি
শব্দেরা যেখানে ক্লান্ত,
মৌনতা সেখানে কথা কয়।
অজানা সুর ভাসে বাতাসে,
মন সব বুঝে লয়।
নৈঃশব্দের প্রতিধ্বনি মেশে
তোমার গভীর শ্বাসে।
অন্তিমের কোলাহল বাজে
যেন তোমার পাশে।
তুমি আঁকো নিস্তব্ধতার ছবি,
গভীর রাতের রঙে।
তুলি নাচে শান্ত হাওয়ায়,
অলস সময়ের ঢঙে।
জীবন শান্ত থাকে
মৃত্যুর সেই গানে।
তুলি খুঁজে ফেরে
জীবনের আসল মানে।
জেনো, কোলাহল একদিন
থেমে যাবে সব।
নিস্তব্ধতা অনন্ত,
সেখানেই মৃত্যুর নীরব উৎসব।
তোমার সকল ছবি,
মৃত্যুর ক্যানভাসে আঁকা।
দেখোনি সরল পথ,
দেখেছ সবই বাঁকা।
নিজের স্বার্থ চেয়েছ,
চাওনি কারও ভালো।
পেয়েছ অলীক স্বপ্নের শেষে
শুধুই ফিকে আলো।
মৌনতা সেখানে কথা কয়।
অজানা সুর ভাসে বাতাসে,
মন সব বুঝে লয়।
নৈঃশব্দের প্রতিধ্বনি মেশে
তোমার গভীর শ্বাসে।
অন্তিমের কোলাহল বাজে
যেন তোমার পাশে।
তুমি আঁকো নিস্তব্ধতার ছবি,
গভীর রাতের রঙে।
তুলি নাচে শান্ত হাওয়ায়,
অলস সময়ের ঢঙে।
জীবন শান্ত থাকে
মৃত্যুর সেই গানে।
তুলি খুঁজে ফেরে
জীবনের আসল মানে।
জেনো, কোলাহল একদিন
থেমে যাবে সব।
নিস্তব্ধতা অনন্ত,
সেখানেই মৃত্যুর নীরব উৎসব।
তোমার সকল ছবি,
মৃত্যুর ক্যানভাসে আঁকা।
দেখোনি সরল পথ,
দেখেছ সবই বাঁকা।
নিজের স্বার্থ চেয়েছ,
চাওনি কারও ভালো।
পেয়েছ অলীক স্বপ্নের শেষে
শুধুই ফিকে আলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ মধুমঙ্গল সিনহা ০৬/০৩/২০২৬অতুলনীয় কবিতা লিখেছেন
-
সুসঙ্গ শাওন ০৯/০৬/২০২৫শব্দচয়ন সুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/০৫/২০২৫বেশ
-
আমি-তারেক ২৪/০৫/২০২৫Sondor shironam - sundor chondo:)
