www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুই গেলি উড়ে

তুই গেলি উড়ে
আব্দুল কাদির মিয়া
===============
পাখিরে তুই গেলি উড়ে
বঙ্গরে তুই কোন সায়রে,
ভাসিয়ে গেলি তোর সন্তানের-
অশ্রু ঝরা জল।

সইবে কি এই বুকের মাঝে-
তোর পিঞ্জরের কফিন টা যে,
আজ অসীম ভারি লই যে কাঁধে,
নেই সে আজি বল।

এতো প্রীতি মায়াভরা-
তোর আঁচলের পরশ পাওয়া,
অন্তরের আজ কান্না গুলো-
ভাসিয়ে দিলো দেশ।

হায় উতলা নিশ্বাসে ঝড়-
কাঁপায় তনু হৃদয়ের ঘর,
শূন্য ফাঁকা এই যেন তাঁর-
সব হারালো শেষ।

তবে থাকনা তুই আজ যতই দূরে-
তোর স্মৃতি এই বুক অন্তরে,
রাখবো পুষে করবো যতন-
জনম ও জনমকাল।

তোর স্বপনের দেশ ও মাটি-
তোর চষনেই বীজের মুঠি,
ছড়িয়ে ফসল আনবো তুলে-
মিটবে ক্ষুধা জাতি কূলের,
থাকবেনা ভয় জাত ভেদাভেদ-
তোর সন্তানের আকাল।

পাখিরে তোর পাখার ভরে-
হারিয়ে গেলি অচিনপুরে,
আমায় করে পর।

আমি খুঁজবো তোকে ঐ আকাশে-
নিশির ভিড়ে তারার থোকে,
আমি খুঁজবো আরও-
ঐ সে দূরে শাপলাতে যে ভ্রমর উড়ে,
হিজল ও শিমুল সরষে ঘুরে-
ধান নদী খাল জিয়ার ঘরে।

আমি খুঁজবো-
হাওড় বাওড় প্রান্তিক কবিয়ালের
এই শ্যামল ও সবুজের বাংলায়-
ডুবিয়ে এই অন্তর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০১/২০২৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast