www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শরীফ ওসমান বিন হাদী

শরীফ ওসমান বিন হাদী

আব্দুল কাদির মিয়া
====================
কে তোকে আজ থামিয়ে দিলো
ওরে পিদিম সত্য বল,
জ্বালবে যে তোর জ্যোতির শিখা-
লক্ষ চোখের জল।

থাকনা তুই আজ ঘুমিয়ে নীরব-
নিশির শুষির ভিড়ে,
ওরাইতো সেই বলবে কথা-
তোর সাথে যার হৃদয় গাঁথা,
কেউ মুছবেনা তোর স্মৃতির ফলক-
চাইবে ফিরে ফিরে।

তোর মশালের দীপ্ত আলো-
ভ্রান্ত আঁধার মিথ্যে ভালো,
সব নিপাতে ধরবে টেনে-
তোর চষনের হাল।

সেই ঈষেতে উপড়ে ফেলে-
লুকিয়ে থাকা ওদের দলের,
উৎকুণগুলো করবে ঝাড়া-
আজ নাহয় সে কাল।

ঐ আকাশের একটি তারা-
যার নিশিতে ফুটন ধরা,
নিয়ম ও নীতির নেই সেথা ভিন-
জনম ও জনম স্থির।

তুই সে ধারক কণ্ঠে বহা-
ডাকলি যারে আহা আহা,
কাঁদলো তাঁরা মিথ্যে চাপায়-
তুই সে বীরের বীর।

তবে মরলি কি তুই?
কিসের মরা,
ঐ চেয়ে দেখ কাঁদছে ধরা,
চোখ গড়া জল ফোঁটায় ফোঁটায়-
মুক্ত মানিক ঝরে।

গোলাপ পলাশ দোলনচাঁপা-
রংবেরঙের ফুলে ঢাকা,
পালঙ্ক সেই ডাকছে তোকে-
স্বর্গ মোতির ঘরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০১/২০২৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast