অগ্নি আমি
অগ্নি আমি
আব্দুল কাদির মিয়া
=================
অগ্নি আমি অগ্নিগিরি
ভরে আছে এই অন্তর,
মুশলধারে ব্যাথাগুলো সব-
মেঘ হয়ে কিছু পর পর।
ঝরে যত পড়ে-
নিজে পুড়ে পুড়ে,
নিভে নাতো আগুন-
জ্বলে আরো জোরে,
কষ্টে সে ব্যাথা ভরা প্রান্ত।
অগ্নি আমি অগ্নিগিরি-
ভরে আছে এই অন্তর।
সেথা হাসলিটা তুই-
কেনো ওরে মন,
চিনলি বুঝি-
এই ভুক্ত ভুবন,
কান্নাটা কেনো ভয় পায়।
যেনো সূর্য ডুবার ঐ-
একটু আগে,
সেতো গোধূলির লাল হেসে-
দিনের ত্যাগে,
বলে- আমিতো সেই উদয়েরই
আঁধার পোহাই।
শেষ নেই যত তত-
পৃথিবীর অধিগত,
কেউ হাসে কভু কাঁদে-
কেউ হতাহত ক্ষতে,
কারো তুষ্টির নেই সীমা অন্ত।
অগ্নি আমি অগ্নিগিরি-
ভরে আছে এই অন্তর,
মুশলধারে ব্যাথাগুলো সব-
মেঘ হয়ে কিছু পর পর,
ঝরে যত পড়ে-
নিজে পুড়ে পুড়ে,
নিভে নাতো আগুন-
জ্বলে আরো জোরে-
কষ্ট সে ব্যাথা ভরা প্রান্ত।
অগ্নি আমি অগ্নিগিরি-
ভরে আছে এই অন্তর।
আব্দুল কাদির মিয়া
=================
অগ্নি আমি অগ্নিগিরি
ভরে আছে এই অন্তর,
মুশলধারে ব্যাথাগুলো সব-
মেঘ হয়ে কিছু পর পর।
ঝরে যত পড়ে-
নিজে পুড়ে পুড়ে,
নিভে নাতো আগুন-
জ্বলে আরো জোরে,
কষ্টে সে ব্যাথা ভরা প্রান্ত।
অগ্নি আমি অগ্নিগিরি-
ভরে আছে এই অন্তর।
সেথা হাসলিটা তুই-
কেনো ওরে মন,
চিনলি বুঝি-
এই ভুক্ত ভুবন,
কান্নাটা কেনো ভয় পায়।
যেনো সূর্য ডুবার ঐ-
একটু আগে,
সেতো গোধূলির লাল হেসে-
দিনের ত্যাগে,
বলে- আমিতো সেই উদয়েরই
আঁধার পোহাই।
শেষ নেই যত তত-
পৃথিবীর অধিগত,
কেউ হাসে কভু কাঁদে-
কেউ হতাহত ক্ষতে,
কারো তুষ্টির নেই সীমা অন্ত।
অগ্নি আমি অগ্নিগিরি-
ভরে আছে এই অন্তর,
মুশলধারে ব্যাথাগুলো সব-
মেঘ হয়ে কিছু পর পর,
ঝরে যত পড়ে-
নিজে পুড়ে পুড়ে,
নিভে নাতো আগুন-
জ্বলে আরো জোরে-
কষ্ট সে ব্যাথা ভরা প্রান্ত।
অগ্নি আমি অগ্নিগিরি-
ভরে আছে এই অন্তর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/০১/২০২৬best
-
আনাস খান ০৩/০১/২০২৬অল্প কথায় অনেক না বলা কথা বলে দিলেন।
-
ফয়জুল মহী ০২/০১/২০২৬বেশ দারুণ উপস্থাপন ।
