www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দৈত্য ছেড়ে বল

দৈত্য ছেড়ে বল
আব্দুল কাদির মিয়া
================
আমরা শ্মশান দূষন পুড়ে
অগ্নিগিরি শোষন দ্বারে।

ঊষার তলে মাটির কোলে,
আমরা বেঁধে দল।
ভয় করিনা দূষ্ট ঘিরে,
পিষ্ট ওদের পাতল ঘেড়ে।

জয় আমাদের আমরা নবীন-
দৈত্য ছেড়ে বল।

উড়ছে দুলে মুক্ত নিশান,
পাতার পতে গায় জয় গান।
তাঁর প্রহরী আমরা ধরি,
সকল নওজোয়ান।

তাঁর সীমানা বুকের মাঝে,
সৃষ্টি করে দৃষ্টি ভেজে।
আমরা ধরি ত্রাসের পিচাশ,
ভেঙে ওদের কল।

আকাশ ডাকা কামান চোটে,
তাঁরাই ওদের ক্ষেপণে ফুটে-
লুঠন ওদের ধূলায় গড়া-
জয় আমাদের আমরা নবীন,
দৈত্য ছেড়ে বল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৪/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast