www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজ বরণের দিন

আজ বরণের দিন
আব্দুল কাদির মিয়া
=============
দেনা গো তোরা মোর
যষ্টি খানি মুষ্টি ধরে,
আজ বরণের দিন।
জুঁই কামিনী গেন্দা বকুল-
মালতী বেলী।

বরণকারীরা সেতো সাজনে তুলি,
গাহিবে ওরা চাহিবে হেসে,
ডাগর চোখ মেলে মিঠালো বেশে।

আমি যাবো সেথায়-
যাবো সেথায়,
যাব গো আমি মোর-
সন্ধ্যা ক্ষণের ধূপতি হয়ে।
উনুন বুকে শেষ জ্বলিব উঠে।

বরণকারীরা আজ করুণ সুরে,
মোরে টানিবে তোরণ-
পরাণ কাঁদুনি ঝড়ে।

মোর গড়ায়ে আঁখি মমতারই জল,
আমি নিব গো বিদায় কফিন।

দেনা গো তোরা মোর-
যষ্টি খানি মুষ্টি ধরে,
আজ বরণের দিন।

গেয়েছিনু সে আমি একদিন,
কভু গাহিবো না আর -
চলে গেছে ওরা লয়ে মোর বীণা,
মোরে ফেলে একা আসিবেনা আর।

দেখি গো আমি সেই মাধুরী আসরে।
হারানো সাথীরা সব এসে নিরাকারে,
লুকোচুরি খেলে,
মোরে ডাকে বারবার।

আমি আসি আসি বলে,
তবু গিয়েছিনু ভুলে।
আর ভুল নাহি হবে গো এবার।

দেনা গো তোরা মোর-
যষ্টি খানি মুষ্টি ধরে,
আজ বরণের দিন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast