www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বেঁদে মুন মুন

বেঁদে মুন মুন
আব্দুল কাদুর মিয়া
==========
কে তোরা আমায় নেবে গো তুলিয়া,
না বঁচি না বলিতে কারে।

বলা গুলো মোর উতাল পাতালে,
বুকেতে আমার তাপিয়া কাঁপালে,
আমি ভাসি যেন মুন মুন বেঁদে চোখ জলে।

আমরা তো নই কারো চোখ তলে,
এ জীবন শুধু যেন গো বিফলে।
বাতায়নে দেখি যারই মুখ।

পরানের দোর খুলে তাঁরে ডাকে,
এসোনা মোদের কথাগুলো কাঁখে-
লও তুলে গড়া ভরিয়া।

পৃথিবীর বাতাসেরা কয়-
নেই তোর নেই কোন ভয়,
মোর ভূবন গাহিয়া কহিবে সবারে,
গগনের ডাকে এক সুরে সুরে।

সিন্ধু সেঁচে মুক্তা খানি-
লও হে গো কোলে তুলিয়া।

সেইদিন সেই কবে আর,
আসিবে গো জীবনে আমার।
সন্ধ্যে পাড়ের ভেলা খানি মোর,
এই বুঝি এই এলো সে অদূর।

জীবনের একদিন ই আসে গো সে,
ভাসিলেই ফিরিবেনা আর।

(১৩/০৭/২০১৭- প্রথম আলো : বেদে মুনুমুনের আকাঙ্খা সমন্ধে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast