www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফালিফালি করা বিকাল

ক্লান্ত বিকালে, হেলে পড়া ক্লান্ত সূর্য
এক মুঠো নীল
শান্ত আবরণে ঢাকা সবুজ প্রকৃতি
তার মাঝে নিখোঁজ শান্ত সেই চোখের চাহনি।

নেমে আসে সন্ধ্যা, ঝির ঝির বৃষ্টি
ধুয়ে যায় দামী লিপস্টিক
ভেজা ভেজা চুল, চিবুকে নালিশ
কালো মেঘে ঠাসা চারদিক।

তখনও মুঠোয়, মৃত্যু মন্ত্র
ঘুমিয়ে পড়ার প্রচণ্ড আশায়।
একবার যদি ঘুমিয়ে যাই আর
জাগবো না তোমার দিব্যি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast