www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মোহ আঁধার

বাগানে ফুটেছে কত শত ফুল,
বিচিত্র তার রূপ,
কেউবা পেয়েছে দেবতায় ঠাঁই,
কেউ পড়ে রয় চুপ।

মানুষের মাঝেও বিভেদ তেমন,
কর্মেই পরিচয়,
সবাই তো আর হয় না মহান,
নিছক কেহ রয়।

​হুশ নেই যাদের, মান নেই মনে,
তারাই করে ভিড়,
সফল মানুষ হওয়ার আশায়
কেউ কেউ অস্থির।

কবে ঘুচবে এ মোহ-আঁধার,
আসবে আলোর দিন?
সার্থক মানুষ গড়ায় পৃথিবী,
ছুটবে শংকাহীন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৪/২০২৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast