www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি চন্দন নই

-কীরে চন্দন!কেমন আছিস?কতোদিন পরে দেখা!
বিয়ে-সাদী করেছিস? নাকি এখনো আছিস একা?
এখনো কী...তুই কবিতা লেখিস মৌটুসীকে নিয়ে?
আচ্ছারে ‘ও’ কেমন আছে? কোথায় হয়েছে বিয়ে?

কীরে চন্দন! কী দেখছিস? আমায় গেছিস ভুলে?
খুনসুটি হতো কার সাথে তোর ভেবে দেখ্ ইশকুলে!
আরে হাদা...এখনো গাধা...! আগের মতন তুই!
আমি হলাম... সেই জেসমিন, তুই ডাকতিস্ জুঁই!
কীরে চন্দন? কথা কবি না? কী হয়েছে তোর?
হা-করে আছিস! মনে হয় যেনো কাঁটছেইনা ঘোর?

-আপনি শুধু বলছেন কথা। সুযোগ পেলাম কই!
এবার তবে শুনুন ম্যাডাম... আমি “চন্দন” নই !!

-হায় আল্লাহ্! বলিস কীরে? আমার এচোখ ভুল?
এই তো তোর মাথায় আছে কোকড়ানো সেই চুল!
সবার সিথি বা-দিকে হয়, তোরটা ছিলো ডানে!
আজো আছে তবু আমায় লুকাচ্ছিস! কী মানে?
আচ্ছা এবার জামাটা খোল্ পিঠখানা তোর দেখি
একটা কালো দাগ ছিলো যে, মুছে গেছে সেকি?

-ছি ছি ছি! বলছেন কি? লজ্জাতে যাই মরে!
জামা খুলে পিঠ দেখাবো তা’ হবে কী করে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাইস
  • মনীষ তালধী ৩০/০৬/২০১৬
    খুব ভালো লাগলো
 
Quantcast