www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমাকেই বলছি

তোমাকেই বলছি...
তুমি কবি হও বা সাহিত্যিক
আমার মন নিয়ে খেলা করার কে?

আমি তোমাকেই বলছি...
তুমি প্রকাশক হও বা সম্পাদক
আমার বজ্রকণ্ঠ লুপে নেবার কে?

এই আমি তোমাকেই বলছি...
তুমি ধনী হও বা মহারাজ
আমার থালায় ভাগ বসাবার কে?

এই শোন আমি তোমাকেই বলছি...
তুমি নেতা হও বা মন্ত্রী
আমার মানচিত্রে দাগ লাগানোর কে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৩/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast