www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃষ্টি এলোরে

বৃষ্টি এলে মিষ্টি মেয়ে
থাকতে চায় না ঘরে
নানান রকম অজুহাতে
ভিজতে ইচ্ছে করে।

বৃষ্টি এলে কিছু লোকের
কষ্ট একটু বাড়ে
মানুষসহ সকল পশু
দৌঁড়ে পালায় ঘরে।

এত কিছুর পরেও সবার
বৃষ্টি কিন্তু চাই
বৃষ্টি ছাড়া ফুল ফসলের
বাঁচার উপায় নাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৪/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast