www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীল রাতে আমি আর কোনো স্বপ্ন দেখিনা

নীল রাতে আমি আর কোনো স্বপ্ন দেখিনা
হেমন্তের ভোরের মতোই কুয়াশাময় বর্তমান
ক্রমশঃআরো গাঢ় হয় পৌষের উৎসবে।
নিওরের পায়ে ভাসে উল্টোদিন
ঝরাপাতার খসখসে শব্দে,
অগোছালো তোমার নূপুরের গান।

কুয়াশার চাদরে পতনের ধারাপাত
হলুদ বিকেলে পাতা ঝরার গুঞ্জন।
বাসমতি সন্ধ্যার পিঠে-
ক্লান্তমাঠের বুকে অতীতের অমসৃণ পথ
স্রোতের মতোই কাপছিল কোনো এক নীল জোছনায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast