www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মেঘবালিকা ৭

…তুমি ফিরে এলে কচুরী পানার সাথে শিশিরের সর্ম্পকের মতোই কবিতা হয়ে
কান্ত দিনগুলো দাড়ি,কমা হয়ে থমকে দাঁড়ায় প্রশ্নবোধক চিহ্ন।
কচুপাতা হৃদয়ে ধরে রাখতে পারি নি পারদ মন।
আমি হেরে গেছি জীবনের বৌ-ছিঁ খেলায়।
তোমার সোনালী ধানের পৃথিবীতে দোলাদেয় ভাটিয়ালী বাতাস
আর আমার দন্তন্য-আকারের বিকারে ছেয়ে গেছে বোধের নীলাকাশ।
মেঘবালিকা, আমি তোমার নিঃশ্বাস উপলব্ধি করতে চেয়েছিলাম।
-
কিন্তু আমি তোমার বিশ্বাস হতে পারি নি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast