www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সন্ধেবেলার হাসনাহেনা

প্রতিদিনের হেঁটে যাওয়া রাস্তাটাও বড্ড বেশি অচেনা
তুমি হীনা এই এই ব্যস্ত শহরে নামে শ্বশ্নানের নিস্তব্ধতা।


ভালো থাকো ঐ রাতের তাঁরা, ভালো থাকো রূপালি চাঁদ
ভালো থাকো হৃদয়হীনা, ক্ষমা করো আমার যত অপরাধ।


চাইবো না আর অধিকার, বলবো না কোন দিন ভালবাসি
আমি বৃষ্টির আড়ালে লুকিয়ে কান্না, মিথ্যে করেই হাসি।


নরকের আগুনে পুড়ছি আমি, দিলাম বিদায় উড়ে যাও পাখি
সুখের তরে ছিন্ন বাঁধন, সুখে থাকো জনম জনম, হও তুমি সুখি।


আর আমার একলা আকাশ মেঘ কালো সন্ধেবেলার হাসনাহেনা
সুভাস ছুঁয়ে হারিয়ে যাওয়া একলা পথের অনিশ্চিতে, আর কোন দিন ফিরবো না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৮/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast