www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোরাব আল হাবীব

আঁকিয়ে
তোরাব আল হাবীব

মাঠ এঁকেছে সোনামণি
ঘাস এঁকেছে সবুজ
ধান এঁকেছে সোনার বরণ
কে বলে সে অবুঝ?

বাবুইপাখির বাসা যেন
সত্যি গড়া খড়ে
বিষ্টিভেজা কাশের বাগান
ভাঙবে বুঝি ঝড়ে।
আঁকাবাঁকা খাল-নদীতে
উথলে ওঠা ঢেউ
সেই পানিতে নৌকা বেয়ে
যাচ্ছে যেন কেউ।

সোনামণি তুলির ভাঁজে
আঁকতে পারে সব
আকাশ-মাটি, সাগর-চূড়া
নয় তা অসম্ভব।

০৮.০১.২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast