www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাজল মেয়ে তোমায় দিলাম

কাজল মেয়ে তোমায় দিলাম
সরষে ফুলের হাসি,
মেঘলা দিনের ক্লান্ত দুপুর
বৃষ্টি রাশি রাশি।

কাজল মেয়ে তোমায় দিলাম
পাখির সুরে গান,
আগুন ঝরা ফাগুন দিনের
সুরের কলতান।

কাজল মেয়ে তোমায় দিলাম
হিরণ নদীর কুল,
কিরণ বিলের মধ্যখানে
ফোঁটা পদ্ম ফুল।

কাজল মেয়ে তোমায় দিলাম
শিশির ঝরার ছন্দ,
ধানের ক্ষেতে স্নিগ্ধ মায়া
শিউলী ফুলের গন্ধ।

কাজল মেয়ে তোমায় দিলাম
পাহাড়,ঝর্ণা ধারা,
চিত্ত মাঝে উথাল পাথাল
সাগর পাগল পারা।

কাজল মেয়ে তোমায় দিলাম
হৃদয় ভরা আশা,
বুকের ভেতর জমে থাকা
নিবিড় ভালোবাসা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast