www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অথচ থাকি আমি তোমার কাছে আমি

ততক্ষণ জমে গেছে
নীল মেঘ আঁধারে,
বিস্তৃত পথে পাথরকুঁচি
তুমি দেখ নিভৃতে।
শব্দ হচ্ছেনা দেখা যাচ্ছেনা
শুধুই ধূসর ধূসর!
কক্ষপথ যদিও সন্ধানরত
অন্ধকারের আলোকিত আঁধারে।
আশাহত হয়না অভিযাত্রী
খুঁজে ফিরে দুর্গম পথে;
আহত শরীরে।
হঠাৎ সরে যায় ছায়ারা
অবসাদ বিষণ্ণতা
যাবে কি পাওয়া?
যা খুঁজে চলেছে সে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast