www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আশা

আমি জানি
এই পৃথিবী ছেড়ে যেতে হবে একদিন
অজানার উদ্দেশে
সেদিনও যেন, ধরে রাখে এই মন
এই রূপসী বাংলার চিত্র।


কারোর চোখের জলে
পিচ্ছিল হয়না যেন সেই পথ ;
যে পথ ধরে আমি যাবো-
অজানার উদ্দেশে
বাঁশ, অশ্বত্থের মর্মর ধ্বনি
কাক,বক,দোয়েলের ব্যস্ততার মাঝে
যেতে পারি যেন আমি
এটাই যেন হয়, আমার পাথেয়।


আমার মৃত্যুর পর
এই নশ্বর দেহকে,কবরস্থ করা হয় যেন
এই রূপসী বাংলার বুকে।


যদি নতুন কোন জন্ম থাকে
চাইবো বিধাতার কাছে,
আবার যেন ফিরে আসি
এই রূপসী বাংলার মাঝে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাস্তব। শুভেচ্ছা।
    • আতাম মিঞা ২৪/০৫/২০১৭
      অনেক ধন্যবাদ কবি।ভালো থাকবেন।
  • অপূর্ব সুন্দর
  • সাঁঝের তারা ২০/০৫/২০১৭
    সুন্দর ভাবনা ...
 
Quantcast