www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসায় ভরুক পৃথিবী

আবার ও বৃষ্টি হোক,
একপালি রোদে হারাক শুন্যতা।
শ্যামলে ভরে উঠুক,
দিগন্তের সব জড়তা।
বন্ধ হোক সব ঝড় বাদলের,
আনাগোনা এই সময়ে।
বৈরিতা আর দন্ধ ভুলে,
রুক্ষতার তিক্ততা কুয়ে।
আঁখির বহরে আশার বার্তায়,
ভরুক নতুন প্রাণ।
ছড়িয়ে পড়ুক পুষ্পের,
পরাগ মাখা গ্রাণ।
বিধাতার কৃপায় আবার যেন,
মায়া ভরা পৃথিবীতে।
সাম্য,মৈত্রী,ভ্রাতৃত্ব জাগুক,
দেশ হতে দেশান্তরেতে।
কাল হতে মহাকাল,
আছে যত সব মহাপ্রাণ।
বাঁচিয়ে রেখ ধরনীর অভয়ে,
ভালবাসার জয়ও গান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর
  • ভালো
  • ভালো।
  • ভালো। অনেক শুভেচ্ছা। তবে কিছু বানান ভুল আছে।
    যেমন - সাম্র > সাম্য
    ভ্রাতৃত > ভ্রাতৃত্ব
    ইত্যাদি...
    • তাবেরী ১৪/০৫/২০১৭
      শুভেচ্ছা কবিকে।
  • সাঁঝের তারা ১৩/০৫/২০১৭
    সুন্দর ...
  • আব্দুল হক ১২/০৫/২০১৭
    সুন্দর ,, ভালোবাসা রইল!!
 
Quantcast