www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বার্থান্ধ পর্ব ২

স্বার্থান্ধ পর্ব ২

--রাত্র ফুরালেই দিন, আর দিন হলেই কাজে যেতে হবে। সিয়াম অনেক গুলো কল দিয়েছেন একটাও ধরি নি। কি বলব আর কি শুনব উনার কাছ থেকে। ❝ভালোবাসা মিয়েই গেল ভাগ হলো, কবুও সে পুরোপুরি আমার না হলো❞। এসব ভাবলে জীবন চলবে না। এই যে কাজ করছি বেশ আছি। বাচ্চা দেখা শুনা আমার বেশ ভালোই লাগে। মিষ্টি একটা মেয়ে।



-সবাই একে একে খুঁজ নিয়ে যাচ্ছে আমার কিন্তু আমি ক্লান্ত পরিশ্রান্ত। বাসায় এসে দেখলাম সিয়াম বসে আছেন। আমার কোনো ভাবাবেগ হলো না, যেন এটা স্বাভাবিক । প্রায় সবার একি প্রশ্ন তোমার স্বামী বিয়ে করলো আর তুমি জানো না। এটা কিভাবে হয়? আমাদের তো ঝগড়া ঝাটি হয় নি,, না কথা বলা বন্ধ হয়েছে, সবাই কি সবার স্ত্রীকে ছাড়ে না আর না বিয়ে করে।

এখানেও আছে কিছু উদ্দেশ্য উনি বিদেশ যাওয়ার জন্য এই বিয়ে। তানি প্লিজ একটু বুঝার চেষ্টা কর। আমি লিগ্যাল হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তাহলে তো ভালোই হলো।

আমি তোমাকে ভালোবাসি তানি, আমার মুখে মৃদু হাসি ফুটে উঠলো। আমি যাকে আজ পর্যন্ত বুঝে উঠতে পারি নি সে ভালোবাসা আমাকে হাস্যকর না বিষয় টা। হুম বুঝলাম তো কি করতে হবে আমাকে বলেন, মানতে হবে তাই তো ইটস ওকে মেনে নিলাম।আমি খেয়ে এসেছি ঘুমাব প্লিজ। সিয়াম অবাক হয়ে থাকিয়ে আছেন। শক্ত করে জড়িয়ে ধরলেন যেন না ছুটি।

কোথাও শুনে ছিলাম মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান আমার সেটা তো অনেক আগেই ভেঙে গেছে আর কি বাকি আছে। ছোট ভাই আসবে কাল আমি চলে যাব এখান থেকে। অনেক কিছুই আমার জন্য উপহার এনেছেন টেবিলে রাখা। আমি আমার ছোট ভাগ্নিটাকে ডেকে বললাম আম্মু এগুলো তোমার মামু আনছে নিয়ে যাও। জাস্ট স্টপ তানি। তুমি এমন করছ কেন, এগুলো নিবে না। এগুলো দিয়ে আমি কি করব। আয়ানা বাচ্চা মানুষ খুশি হবে দিয়ে দাও তাকে। ওকে খুঁজলে কিন্তু পাবে না টিক আছে।


আকাশের বাঁকা চাঁদ দূরেই সুন্দর শুধু দেখার জন্য।আল্লাহর কাছে শুকরিয়া এই চার বছর জীবন জাহান্নাম ছিলো। আমি কখনো রাত ছাড়া বিছানায় বসতে পারি নি। আমার শাশুড়ি আমাকে শুনিয়ে বলতেন মেন্স হলে উনি কাউকে এমনকি উনার ভাইয়ের বউকে বিছানায় বসতে দিতেন না। তারা এমন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। আর হাসবেন্ড বলতো এই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এটা কি বলে গ্রামের ভাষায় ছুতরা বা শুচি বায়ু। না বাসায় ঘরে আলো বাতাস প্রবেশের দিতো। জানালার পর্দা সরিয়ে দিলে বলতো মানুষ দেখবে। এটা বন্ধ করে রাখো। এমন মানুষ তাদের আশেপাশে অন্য কাউকে সহ্য করতে পারে না আর না নিজের বিছানায় বসতে দেয়।

আমার সারাদিন কাটতো বসার ঘরে আর খাবার ঘরে। কাজ করি বা না করি সেটা বিষয় না, বিষয় হলো বিছানায় বসা, বা একটু শুয়ে আরাম করা যাবে না। তারা কাজের উপর চলে, দিনে আরামের বা ঘুমের কোনো প্রয়োজন নেই। ইয়া আল্লাহ আমার একটা জায়গা করে দাও মাথার উপর। যেখানে আমি নিরাপদ, শান্তিতে থাকতে পারব। আমার হাসবেন্ড এক ধরনের নার্সেসিস্ট মানুষ। সে দুনিয়ার সবার কাছে ভালো মানুষ কিন্তু হাসবেন্ড হিসেবে স্বার্থবাদী আর বদমেজাজি ।

আল্লাহর রাসূল (সাঃ) কখনো নিজের স্ত্রীদের সাথে দূর ব্যবহার করেন নি। সিয়াম কথায় কথায় নবী রাসূলের উদাহরণ দিয়ে থাকেন। কিন্তু উনার নামাজ কালাম আমি বুঝতাম না। নামাজে মানুষ মসজিদে যায়, এই তো বাসার দুই বিল্ডিং পরেই মসজিদ। তবুও উনি নিয়মিত যান না শুক্রবার ছাড়া। আল্লাহ আমার সব দোয়া কবুল করেন শুধু এটাই চাই। মানুষ বলে থাকে মেয়ে মানুষের জামাই ভালো তো দুনিয়া ভালো, কেউ চোখ তুলে কথা বলতে পারে না, আর না অপমান করতে পারে।

সে সব সময় বলে আরেকটি বিয়ে করবে। আদৌ কি তার বিয়েতে আমার হৃদয় ভাঙ্গবে আর ভাঙ্গা হৃদয় কি আর ভাঙ্গার প্রয়োজন আছে।
আমার (ঝাঁ) মানে উনাত ভাবি আর ভাই উনার স্বভাব চরিত্র সম্পর্কে সবই জানতেন। জেনে শুনে এমন একটা মানুষের সাথে জুড়ে দিলেন, যে দ্বায়িত্ব নিতেই রাজি না। বিয়ের প্রয়োজন তাই বিয়ে দিয়ে দিলেন। জীবনের যে একটা সামাজিকতা আছে এটা মানতে চায় না। আদৌ কখনো আমাকে বলেন নি আমরা তোমায় দেখব। একটা নিশ্চিত ভবিষ্যৎ দেব।

আজ তো সব দেখিয়েই দিলেন, অন্যের মেয়ে সংসারে এনে মানুষ কিভাবে ভুলে যায় প্রতিশ্রুতি। টাকা নাই, সে বেকার, এসব বলে তো আর জীবন থেমে থাকে না। ভাইয়া,ভাবি লন্ডনে থেকেও তাদের টাকা নেই বলেন। এই যে পাহাড় সমান অন্যায় করা হচ্ছে, না হলো গোছানো পরিপাটি জীবন। এর দায় কে নেবে? সব কিছু আল্লাহর দোষ দিয়ে দিলে হয় না। এর ধ্বংস একদিন আসবে। পাপের শহর সেদিন আগুনে পুড়ে ছাই হয়েছিলো আমেরিকার লসএঞ্জেল। আমার ভালোবাসা, কান্না যার মর্মে পৌছে নি সেকি ভালোবাসা আর একটা ঘর দিবে আমায়। আমি কখনো একটা জিনিস খেতে মন চাইলে বলতো বানিয়ে খাও নইলে কিনে খাও।আমি একবার রোজা রাখব পরের ওর কাছে চিপস আর চানাচুর খেতে চাইলাম। সে বলল ঘরের সবাই কি চিপস খায়, তারা না খেলে খাওয়ার কি দরকার তোর।

আজ স্মৃতির আড়ালে সব কিছু মাড়িয়ে আমার মুক্তি , কিছু মানুষকে বাধা যায় না, মায়া কিংবা ভালোবাসায়। যে যেভাবে আছে সেভাবেই থাকতে দেওয়া উচিত।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০২/২০২৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast