www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাগলা মশা

পাগলা মশা

মশার নামে বলবো কী আর?
দেখি শুধু বসে,
একটা-দুটো সামনে পেলে
থাপ্পড় মারি কষে।
মশা ভারি বেআদব রে!
শোনে না যে কথা,
দাপট দেখে যাচ্ছে ঘুরে
সব মানুষের মাথা!
আজব রোগে ভুগছে মানুষ
দায়ী শুধু মশা,
পাগলা মশার খেল-তামাশায়
যাচ্ছে নিভে আশা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast