www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিজের খুশি দেখো

নিজের খুশি দেখো
সাইয়িদ রফিকুল হক

কলিকালের কথা বলে
লাভ কী হবে বলো?
তারচে ভালো নিন্দা ভুলে
ভালো হয়ে চলো।

পরের চিন্তা যাও রে ভুলে
ভাবো তোমার কথা,
জ্ঞানের রাজ্যে পড়ো ঢুকে
হালকা হবে মাথা।

নিজের খুশি নিজে দেখো
পর টেনো না কেহ,
নিজের খেয়ে পর-ভাবনায়
মাটি হবে দেহ।

সবার সঙ্গে মিল হবে না
যাদের জানো ভালো,
তাদের তুমি বুকে নিয়ে
জগত করো আলো।


সাইয়িদ রফিকুল হক
০৮-০৯-২০২৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৯/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast