www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডুবে যাই প্রেমে

ডুবে যাই প্রেমে
সাইয়িদ রফিকুল হক

প্রেম বয়ে আনে প্রেম
সবচেয়ে দামি মণিমুক্তা-হেম।
ঘৃণা আনে জীবনের পরিসমাপ্তি,
কেন প্রেম ভুলে তুমি
জীবনে বয়ে আনবে অতৃপ্তি?
প্রেমের রাজ্যে নেই ঘৃণার কোনো স্থান
এসো প্রেম দিয়ে ভরি শূন্য ময়দান।
চারিদিকে দেখো তুমি প্রেমের আলো,
তবুও কেন বাসবে হিংসা-ঘৃণা ভালো?
এসো-এসো ভালো মনে, ডুবে যাই প্রেমে,
বুকভরে শ্বাস নিই অমূল্য হেমে।


সাইয়িদ রফিকুল হক
৩০-০৩-২০২৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast